পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ব্লেন্ডেড কনফারেন্স আয়োজন
ইউরোপীয় ইউনিয়ন, এশিয়াকানেক্ট, ও টিনসিসি এর আর্থিক সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উদ্যোগ এ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সাথে সম্পৃক্ত শিক্ষক মন্ডলী, গবেষক ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের নিয়ে কেআইবি কনভেনশন হল ঢাকায় আয়োজিত ব্লেন্ডেড কনফারেন্স এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিরেন এর সিইও মোহাম্মদ তাওরীত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনরেন সার্ভে প্রজেক্ট উপ-পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগর চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম।
এনরেন এশিয়াকানেক্ট, ও টিনসিসি এর যৌথ সমন্বয় এর মাধ্যমে বিভিন্ন দেশ এ নেটওয়ার্ক সার্ভিস, সিকিউরিটি, ডাটা স্টোরেজ ও গবেষনা ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এড্যুকেশন নেটওয়ার্ক (BdREN) দেশজুড়ে হাইস্পিড ইন্টারনেট সুবিধা, দূরবর্তী শিক্ষা ব্যবস্থা, গবেষণা কার্যক্রমে সহায়ক হিসেবে পরিচিত। বিডিরেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে ক্যাম্পাস নেটওয়ার্ক পরিচালনায় সম্পৃক্ত।
উক্ত প্রজেক্ট অনুষ্ঠানে বাংলাদেশ, ভুটান, নেপাল, আফগানিস্থান, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার সহ সাতটি দেশে ওয়েবসাইট ভিত্তিক সার্ভে পরিচালনার তথ্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর শিক্ষক মন্ডলী, গবেষক ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে বিডিরেনের কার্যক্রমকে আরো কিভাবে সমৃদ্ধশালী করা যায় তার উপর এ তথ্যবহুল ও যৌক্তিক আলোচনা ও পর্যালোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর ২০৪১ সালের উন্নত বিশ্ব এর মর্যাদা অর্জনের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে।
ব্লেন্ডেড কনফারেন্সে এনরেনের ব্যবহার পর্যালোচনা এবং যুগোপযোগী , টিকসই উন্নতির পরিকল্পনার মধ্য দিয়ে ভবিষ্যত আইসিটি বিষয়ক সুবিধার পরিধি বৃদ্ধি পাবে এবং ৪র্থ শিল্প বিপ্লব এর প্রতিযোগিতায় নিজেদের যোগ্য করা সম্ভব হবে। বিশেষ অতিথি বিভিন্ন দেশে নেটওয়ার্ক সিকিউরিটি এর ক্ষেত্রে যোগ্য লোকবল নিশ্চিত করতে ট্রেনিং এর ব্যবস্থা করার উপরে আলোকপাত করেন।